সুজন হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
রূপালী মৎস্যে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যের আলোকে
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।
বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, মৎস্য চাষি ও বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ এবং বরুড়া বাজারের মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।
এদিন উপজেলার মৎস্য চাষীদের মধ্যে সেরা চাষী হিসেবে মোঃ সুমন আহমেদ, ও সেরা ব্যবসায়ী হিসেবে মোহাম্মদ দুলাল হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com