সুজন হোসেনঃ
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আদমপুর গ্রামে পানিতে ডুবে হাবিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত হাবিব আদমপুর গ্রামের মোঃ আলী নেওয়াজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় অসাবধানতাবশত পড়ে যায় হাবিব। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।
পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


