সুজন হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওদুদ মিয়া নামে একজনকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
গতকাল ২ জুন রাতে বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের ডিমডুল এলাকা থেকে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী ভূক্তভোগী শিশুর যৌন নিপীড়নের অভিযোগে ওয়াদুদ মিয়াকে আটক করে বরুড়া থানা পুলিশ। শিশুটির বয়স আট বছর।
জানা গেছে, ঐ শিক্ষার্থী ঈদুল আজহা উপলক্ষ্যে নানার বাড়িতে বেড়াতে এসে অভিযুক্ত ওয়াদুদ মিয়ার কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়। ঘটনাটি ঘটেছে বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের ডিমডুল গ্রামে অস্থায়ী শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষেদের সামনে অবস্থিত একটি কনফেকশনারী ও মুদি দোকানের ভেতরে।
অভিযুক্ত ওয়াদুদ ও ভিক্টিমের নানার বাড়ি একই এলাকায়।
ভিক্টিমের মা জানায়, ঘটনার দিন সকাল আনুমানিক সকাল নয়টার দিকে তার বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে দোকানটিতে যায়। ওই সুযোগে দোকানদার ওয়াদুদ মিয়া কৌশলে অন্য শিশুদের দোকান থেকে সরিয়ে দেয় এবং তার মেয়েকে পোশাক খুলে যৌন নিপীড়ন করে।
দূর থেকে বিষয়টি দেখে ফেলে সহপাঠীরা। পরে তারা অভিভাবকদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় তীব্র চাঞ্চল্য ও মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত ওদুদ মিয়াকে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ অদুদ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, অভিযুক্ত ওয়াদুদ মিয়াকে আটক করা হয়েছে। নিয়মিত আইনে মামলা দিয়ে আসমাীকে কোট এ প্রেরণ করা হয়েছে।


