
মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
২৩ অক্টোবর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার, সকাল ১০ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ প্রাঙ্গণ একাধিক ফলজ চারাগাছ রোপন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম খুলনা জেলা শাখার সদস্য বৃন্দ ও বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের উপস্থিতিতে করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার, জনাব মিথুন সরকার ও জনাব শাহাদাত হোসেন, ক্রীড়া শিক্ষক খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা। আরও উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান বন্দ, সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত, সাংগঠনিক সচিব মোঃ হাসিব শেখ, সদস্য সাদিয়া জাফর, সুমাইয়া আফরিন মুন্নী।
আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার আকাশ হোসেন, হাজী মোহাম্মদ মুহসিন কলেজ, খালিশপুর। ক্যাডেট সার্জেন্ট তানভীর হাসান অর্ণব সহ উক্ত প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের বর্তমান ক্যাডেট রাফি, ক্যাডেট সুমন, ক্যাডেট আবিদ, ক্যাডেট সুমিত, ক্যাডেট পিউ, ক্যাডেট ইভা, ক্যাডেট নুরজাহান, ক্যাডেট সোমা, ক্যাডেট রেশমী।
নিঃসন্দেহে বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। আসুন আমরা সবাই এই বর্ষার সিজনে বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই।
"সবুজ পৃথিবী, সুস্থ জীবন"
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com