ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত স্থগিতাদেশ প্রত্যাহার, পদে পুনর্বহাল

    admin
    March 11, 2026 6:43 pm
    Link Copied!

    লালবাগ প্রতি‌নি‌ধি//

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আন্দুর রিহম ভুইয়ার উপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকল না।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কী কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং তা প্রত্যাহারের নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST