ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা ও জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট সম্পন্ন।

    admin
    April 12, 2026 11:27 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিষু মেলা উপলক্ষ্য একআয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদযাপন ও জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৬”। রবিবার (১২ এপ্রিল ২০২৬)
    উৎসবটি আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে ৩০০ নং আসনে সংসদ সদস্য সাচিং প্রু জেরি, বিশেষ অতিথি রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, সভাপতিত্ব করেন, উজ্জ্বল তংঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে মিলনমেলায় পরিণত করে অনুষ্ঠানস্থলকে।
    অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী “ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট”, যেখানে বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলগুলো তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
    মেলায় ছিল নানা আয়োজন—লোকজ সংস্কৃতি প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবারের স্টল, নৃত্য-গীত পরিবেশনা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা। এতে স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়।
    প্রধান অতিথি সাচিং প্রু জেরি জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা এবং জাতীয় পর্যায়ে তা পরিচিত করে তোলা। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করা।
    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে সম্প্রদায়ের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
    উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST