মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
বাগমারা উপজেলার নবাগত ইউএনও এবং ওসি —এর সাথে ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলার প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ এবং বাগমারার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ, ২ জুন ২০২৬ইং, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসে সৌজন্য সাক্ষাৎ সাক্ষাৎ করে ছাত্র অধিকার পরিষদের পরিষদ বাগমারা উপজেলার প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মাদ আলী তোহা। বাগমারা উপজেলাবাসীর উন্নয়নকল্পে যেকোনো কাজে উপজেলা প্রশাসন এবং ছাত্র অধিকার পরিষদ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধিরা কৃষি জমি কেটে অবৈধ পুকুর খনন, প্রতিটি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। বাগমারার প্রতিটি সাধারণ মানুষ যেন সেবা পান সেই বিষয়ে সচেতন থাকার আহব্বান জানান তারা।
এরপর দুপুর ২.০০টার দিকে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানের সাথে সাক্ষাৎ করে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি দল। এসময় বাগমারার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ছাত্র অধিকার পরিষদ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে যাবে বলে জানান প্রতিনিধিরা। চাঁদাবাজ, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মুলে ওসিকে সর্বাত্মক কাজ করা আহব্বান জানান তারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা বলেন- বাগমারার উন্নয়নকল্পে এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে সাধ্যমতো কাজ করে ছাত্র অধিকার পরিষদ। মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষ থেকে বাগমারাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাই। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ মানুষের প্রয়োজনে সর্বাত্মক কাজ করে যাবো আমরা। বাগমারাবাসীর ভাগ্যের উন্নয়নে ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উক্ত সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি তাসলিমুল হাসান রিমন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল প্রাং, প্রচার সম্পাদক আরাফাত ইসলাম, বাগমারা উপজেলার সদস্য মহসিন ইসলাম ও বেলাল খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com