
মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী
পাবনারসঈশ্বরদী ও নাটোরের লালপুরের পর এবার বাঘায় গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে পদ্মা নদীতে ত্রাসের রাজত্ব কায়েমকারী কুখ্যাত সন্ত্রাসী কাকন বাহিনী।
সোমবার (২৭ অক্টোবর) বাঘার হবির চরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটায় কাকন বাহিনী।
এতে নিহত, বাঘা উপজেলার পলাশী চরের মিনাজ মন্ডলের ছেলে আমান (৪০) ও নাজমুল হোসেন(৩৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এছাড়াও মনতাজ মন্ডল ও রাকিম মন্ডল দুইজন কৃষক গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের আমানের বাবা মিনাজ মন্জল জানান, হবির চরে নিজ ক্ষেতে সরবুন/কাশবন(খড়) দেখতে যান। হঠাৎ স্পি

ডবোটে ৭ জন কাকন বাহিনীর লোকজন অতর্কিতভাবে গুলি ছোড়ে। ভয়ে আমরা দিকবিদিক ছুটাছুটি করি। পরে জানতে পারি আমার ছেলে আমান গুলি বিদ্ধ হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলসহ ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সোমবার রাত আটটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও কাকন বাহিনীর সন্ত্রাসীরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ও নাটোর জেলার লালপুর উপজেলায় গুলিবর্ষণ করে সাধারণ কৃষক, জেলে, মাঝি ও নৌপথের ব্যাবসায়ীদের উপর হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। প্রতিটি ঘটনাতেই জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কাকন বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
আর কত প্রাণ ঝড়লে প্রশাসন পদক্ষেপ নিবে বলে আক্ষেপ করেন পদ্মাপাড়ের বাসীন্দারা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com