মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটে নবনির্মিত কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ জুন ২০২৬ খ্রি. ল্যাবটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির ২য় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২,৬৫,৬৩ টাকা বরাদ্দে ল্যাবটি নির্মাণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাঘা রাজশাহী এই প্রকল্প বাস্তবায়ন করেছে।
ইউএনও শাম্মী আক্তার বলেন, কারিগরি শিক্ষার প্রসারে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রীরা হাতে-কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির ল্যাবের গুরুত্ব বর্ণনা করে বলেন, সাধারণ শিক্ষা আর কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য কাজ দিয়ে। শিক্ষার্থীরা ল্যাব ব্যবহারের মাধ্যমে কর্মমুখী হবে। এই বিষয়ে সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে।
অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক বলেন, নতুন ল্যাব স্থাপনের ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস আরও মানসম্মত হবে। উপজেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
উদ্বোধন শেষে অতিথিরা ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com