ঢাকাTuesday , 24 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাজারের ময়লার ভাগাড় পরিস্কার করলো বিএনপি নেতাকর্মীরা

    admin
    February 24, 2026 8:51 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজারে সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড় পরিস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা।
    সোমবার রাতে এসকাভেটর ও ড্রাম ট্রাকের সাহায্যে ভাগারের ময়লা আবর্জনার স্তূপ পরিস্কার করা হয়।
    জানা যায়, উপজেলার বৃহৎ বাজার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনার ও পচা দুর্গন্ধে সৃষ্ট জনদুর্ভোগের খবর পেয়ে তা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মুরাদনগরের ৬বারের নির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তার ছোট ভাই কাজী শাহ আরফিনকে নির্দেশনা দেন।
    সোমবার রাতে কাজী শাহ আরফিনের সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপি, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসকাভেটর ও ড্রাম ট্রাকের সাহায্যে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন।

    বাজারে বহু বছরের ময়লার ভাগাড় পরিস্কার করায় ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। এবং জনস্বাস্থ্যের স্বার্থে এই কার্যক্রমকে সাধুবাদ জানান।

    কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন জানান, মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর এই কোম্পানীগঞ্জ বাজারটি দীর্ঘদিন ধরে নেতৃত্বের অভাব ও অবহেলায় পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই বাজারের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এই বাজারে ক্রেতা বিক্রেতারা যেন নির্দ্বিধায় কেনা বেচা করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনা হবে। এবং বাজার সংশ্লিষ্ট সকল সড়কে যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST