ঢাকাWednesday , 25 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাদিয়াখালী বাজারে জলাবদ্ধতায় নাজেহাল জনজীবন, সড়কের বেহাল দশায় ব্যবসা-বাণিজ্য স্থবির

    admin
    March 25, 2026 8:38 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীর চারমাথার সিএনজি ষ্টান থেকে বাজারের ভিতর মোহন মিষ্টান্ন ভাণ্ডার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং বাজারের অলিগলির বেহাল অবস্থায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি ষ্টান থেকে বাজার হয়ে বাজার জামে মসজিদ পর্যন্ত এই সড়কটি দিন-রাত ব্যস্ততম হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন বাজারের ভিতর মসজিদের পার্শে কাচা বাজারের আড়ৎ তে কাচামালের গাড়ি সহ ছোট-বড় যানবাহন, অটোরিকশা ও রিকশার অবাধ চলাচল থাকলেও বর্তমানে সড়কের করুণ অবস্থার কারণে তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

    বিশেষ করে কাদা ও জমে থাকা পানির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাজারের ভেতরের অলিগলিতে হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। মাছ বাজার ও কাঁচাবাজার এলাকাতেও একই চিত্র, যেখানে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে দীর্ঘসময় পানি জমে থাকে।
    এ অবস্থায় বাজারের ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে। ক্রেতা সংকটে অনেক দোকানির বিক্রি কমে গেছে। স্থানীয় মশলা ব্যাবসায়ী মোঃ শাহীন মিয়া জানান, জলাবদ্ধতা ও কাদার কারণে ক্রেতারা বাজারে আসতে অনাগ্রহী হওয়ায় ঈদ মৌসুমেও প্রত্যাশিত বিক্রি হয়নি।

    এছাড়াও স্থানীয় শুটমাছ ব্যাবসায়ী মোঃ বাচ্চু মিয়া জানান, ক্রেতা নাই বলতেয় চলে সারাদিন দোকানদারি করেও ৭০০/৮০০ টাকা বিক্রি করতে পারি না, কাদা ও জলাবদ্ধতার কারণে

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে এবং অনেকেই কেনাকাটার জন্য দূরের বাজারমুখী হচ্ছেন।

    তবে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন কাজের বিষয়ে চেষ্টা চলছে।

    দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST