
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। গোলাম রব্বানী ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে ৫ নং দুওসুও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লালাপুর দীঘলবস্তী কবরস্থানের সামনে পাকা রাস্তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, 'মাদক ব্যবসায়ী তো দূরের কথা মাদক সেবন করে এমন মানুষের দলে কোন ঠাঁই নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না। মঙ্গলবার (২১অক্টোবর)
দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com