নিউজ ডেক্স -
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল জলিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুব-সমাজই হলো একটি জাতির মেরুদণ্ড এবং ইতিবাচক পরিবর্তনের মূল কারিগর। ইতিহাসের প্রতিটি বড় আন্দোলনে যুবকদের সাহসিকতা ও আত্মত্যাগই নতুন ভোরের সূচনা করেছে।
তিনি আরো বলেন ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com