মাহবুব হাসান স্টাফ রিপোর্টার
বিএনপি নেতা জামালের বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ
বিএনপি নেতা জামালের বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ
লকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মিসাত জাহান।
শনিবার ১৮ এপ্রিল দুপুরে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেন তিনি এ অভিযোগ করেছেন।
মিসাত জাহান বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্বামী যৌতুকের জন্য চাপ দেয়।
এর প্রেক্ষিতে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন বলেও জানান তিনি।
২০১৩ সালে তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু স্বামী জামাল একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকায় সংসারে বিরোধের সৃষ্টি হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এই নারী।
তিনি আরো জানান, 'এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিকবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে।
নিজের নিরাপত্বা, সন্তানের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই নারী।
অভিযুক্ত জামাল সিকদার এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com