
ফুলগাজী প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মজুমদার আরিফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় নেতাকর্মীরা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির চলমান আন্দোলন ও কর্মসূচির কথা উল্লেখ করেন। তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মজুমদার আরিফুর রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com