
মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাত ঘণ্টা ধরে চলা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌ বাহিনী, আনসার ও অন্যান্য সেবাদানকারী সংস্থার পাশাপাশি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (BYCF) এর সদস্যরা।
জানা যায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো কমপ্লেক্সের একটি অংশে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট নিরলসভাবে কাজ করে।
এই মহৎ উদ্ধার ও আগুন নিভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (BYCF) এর সদস্যরা।
জীবন বিপন্নকারী এই পরিস্থিতিতে তারা সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন এবং আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দ্রুত ও স্বেচ্ছামূলক অংশগ্রহণ এই দুর্যোগ মোকাবেলায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
অগ্নিকাণ্ডের কারণে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
এই পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (BYCF) এর সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে। তাদের এই মহৎ কাজ জাতি ও সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com