ঢাকাSaturday , 28 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিয়েতে দাঁড়িপাল্লায় মেপে নাতনীর ওজন পরিমাণ পয়সা উপহার দিলেন নানা!

    admin
    March 28, 2026 10:24 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি বগুড়া:

    বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এক ব্যতিক্রমী ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল কাদের প্রামাণিক। নাতনীর বিয়েতে তার ওজনসম কয়েন উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও তখন তা পূরণ করতে পারেননি তিনি। অবশেষে প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা বাস্তবায়ন করেন।

    শুক্রবার রাতে নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িপাল্লার এক পাশে বসানো হয় নাতনী নাইমাকে, আর অন্য পাশে তোলা হয় তার সমপরিমাণ কয়েন। এসব কয়েনের বেশিরভাগই ছিল পাঁচ টাকার।

    জানা যায়, বড় মেয়ের সন্তানের জন্য বিশেষ এই উপহার দিতে তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাটির ব্যাংকে কয়েন জমিয়ে আসছিলেন। স্ত্রীর মৃত্যুর পরও সেই ইচ্ছা ধরে রেখে শেষ পর্যন্ত তা পূরণ করেন তিনি।
    নাতনী নাইমা জানান, নানীর ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আবেগাপ্লুত।

    এ উপলক্ষে বাড়িতে ছিল উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন এই ব্যতিক্রমী আয়োজন দেখতে। স্থানীয়দের মতে, একজন নানার ভালোবাসার এমন প্রকাশ সত্যিই অনন্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST