ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

    admin
    February 20, 2026 5:08 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (৩৪) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (৩৫)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাব্বি ও সজিব মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকা এবং শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এই সুযোগে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”

    নিহত দুই বন্ধুর অকাল মৃত্যুতে তাদের গ্রামে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST