এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার পৌরসভার অন্তর্গত ১০ নং ওয়ার্ডস্থ বুস্তানুল কুরআন হিফজ মাদরাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে হিফজুল কুরআন সমাপনী কৃতি শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ৪ জুলাই বাদে আসর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
মাদরাসার পরিচালক মাওলানা হোছাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ রুহুল আশরাফ রমজান। তিনি তার বক্তব্যে নবীন হাফেজদের উদ্দেশ্যে বলেন, কুরআন হাফেজ হওয়া পরম সৌভাগ্যের বিষয়। এই পবিত্র আমানত রক্ষার পাশাপাশি জীবনকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন দুই হাফেজকে সংবর্ধনা প্রদান। পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থী—কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেঁচার ঘোনার বাসিন্দা ছলিম উল্লাহর সুযোগ্য সন্তান হাফেজ নবীউল হাসান এবং রামু উপজেলার চাকমার কুল ইউনিয়নের জারাইল তলীর বাসিন্দা রহিম উল্লাহ মেম্বারের সুযোগ্য সন্তান হাফেজ আল সাজিদ ইয়া রাফি - কে ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং পাগড়ি প্রদান করা হয়। পাশাপাশি তাদের মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ , মোঃ কামরুল হাসান মাওলানা আবদুল কাইয়ুম, নুরুল আবছার, হাফেজ নেজাম ফয়জি, কেফায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল গফুর, হাফেজ নাজমুল কামাল ও শিক্ষক হাফেজ মিজান প্রমুখ। বক্তারা মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com