
এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা।
সোমবর বিকেলে কুষ্টিয়া শহরের একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পৌর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুফতি আমির হামজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আজমল হকসহ ওলামায়ে কেরাম ও স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মুফতি আমির হামজা বলেন,
দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখতে পারেন।
এছাড়াও নেতৃবৃন্দ বলেন,
মানুষ হিসেবে একে অপরের জন্য দোয়া করা আমাদের মানবিক দায়িত্ব। আমরা তার সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্যও দোয়া করেছি।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com