ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবিতে একাডেমিক গবেষণায় এআই টুলসের প্রয়োগ নিয়ে কর্মশালা

    admin
    November 11, 2025 6:51 pm
    Link Copied!

    বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোব), রংপুরে একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এসময় তিনি বলেন, “প্রযুক্তির দ্রুত অগ্রগতির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান অর্জন ও তার সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে যারা প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে, তারাই বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে।”

    তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও মানবকল্যাণে উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

    কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। তিনি একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার, এর সুবিধা, নৈতিক বিবেচনা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।

    কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও মো. সজিব মিয়া।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST