মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বেগম ফখরুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা পরিবারের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও প্রিয় শিক্ষককে বিদায় জানাতে অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফখরুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুর হাসান (লাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, একজন শিক্ষকের অবসর মানে তাঁর কর্মজীবনের দায়িত্বের সমাপ্তি হলেও শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদান কখনো শেষ হওয়ার নয়। দীর্ঘদিন ধরে মোঃ আব্দুর রশীদ নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মাদ্রাসায় শরীরচর্চা শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবনের অবদান মাদ্রাসা পরিবার ও শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসরজীবন সুখী, সুন্দর ও আনন্দময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
পরে বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রশীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক-কর্মচারী ও উপস্থিত অতিথিরা তাঁর সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন।
মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সম্মান ও ভালোবাসায় বিদায়ী শিক্ষককে বিদায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com