
বিশেষ প্রতিনিধি :
১৭ সেপ্টেম্বর ২০২৫ ইউএনও অফিসের হলরুম, ভালুকা, ময়মনসিংহতে SMART প্রকল্পের আওতায় পোল্ট্রি সাব-সেক্টরের উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার লক্ষ্যে আজ ভালুকা উপজেলার ইউএনও অফিসের হলরুমে একটি দিনব্যাপী অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালাটি মোঃ মনিরুজ্জামান (এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার) এর সঞ্চালনায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সমীর রঞ্জন বড়াল, সিনিয়র সেক্টর ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, পিদমি ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভালুকা), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ত্রিশাল), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভালুকা), উপজেলা কৃষি কর্মকর্তা (ভালুকা), পিদিম ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজারগণ এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চ সমূহের ম্যানেজারগণ, SMART প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ এবং পোল্ট্রি সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি SMART প্রকল্পের গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় SMART প্রকল্পের পোল্ট্রি সাব-সেক্টর বিষয়ক কার্যক্রম, মাঠ পর্যায়ের বাস্তবায়ন কৌশল, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব এএম শামছুদৌলা, প্রকল্প ব্যবস্থাপক, SMART প্রজেক্ট। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।
এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা SMART প্রকল্পের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন এবং প্রকল্প বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com