
এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
অদ্য ১০/১২/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্স সিস্টেমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল সভায় কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় জেলার সকল উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারবৃন্দও সভায় সংযুক্ত হয়ে বিভিন্ন সরকারি কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, মাঠ প্রশাসনের করণীয় এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে মতামত উপস্থাপন করেন।
সভায় মাননীয় প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ের সরকারি কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি।
কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ ইকবাল হোসেন সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি সামগ্রিকভাবে প্রশাসন ও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত কর্মকর্তারা মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com