এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
রোহিঙ্গা নাগরিক নিজের পরিচয় গোপন করে ভুয়া বাবা-মায়ের নাম ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে মানব পাচার সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেন্টমার্টিন দ্বীপের বসবাসরত রোহিঙ্গা হাজু। তার নাম হাফিজুর রহমান (হাজু), যিনি এনআইডিতে নিজেকে মো: রফিক হিসেবে পরিচয় দেন। স্থানীয় ভাবে তিনি হাজু নামেই পরিচিত। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সেন্টমার্টিনের বাসিন্দা আব্বাস আলি ও ফাতেমা খাতুনকে নিজের বাবা-মা সাজিয়ে তিনি প্রতারণা মূলক ভাবে বাংলাদেশি এনআইডি (আইডি নং ৩৭৭৫---৯৩২) হাতিয়ে নিয়েছেন।
সম্প্রতি সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে দায়ের করা একটি লিখিত অভিযোগে উঠে এসেছে যে, হাফিজুর রহমান (হাজু) ওরফে মো: রফিক মালয়েশিয়া প্রবাসী আপন ভাইয়ের যোগসাজশে একটি শক্তিশালী মানব পাচার চক্র পরিচালনা করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, সেন্টমার্টিনের মো: আল আমিন ও ছেনুয়ারা বেগমের স্কুল পড়ুয়া সন্তান শহীদুল্লাহ(সানু) নামের এক শিক্ষার্থীকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে হাফিজুর রহমান তার অসহায় পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৩ লাখ ৬৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই অপহৃত শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারটি তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছে। ঋণ নিয়ে এবং ধারদেনা করে টাকা জোগাড় করে টাকা দিয়েও এখনও ছেলে ফিরিয়ে না পেয়ে ভুক্তভোগী পরিবার এখন দিশেহারা।
স্থানীয়রা জানিয়েছেন, হাফিজুর রহমান (হাজু) কেবল মানব পাচারই নয়, বরং মাদক ব্যবসা ও চোরাচালানের মতো অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথেও দীর্ঘ দিন ধরে জড়িত। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি সেন্টমার্টিন ত্যাগ করে আত্মগোপনে চলে গেছেন।
এই বিষয়ে এ জানতে অভিযুক্ত হাফিজুর রহমান (হাজু)র ০১৫৪০---১৫২ মোবাইল নং এ তার সাথে যোগাযোগ করা হলে সে বলে তার মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পক্ষ হয়ে শুধুমাত্র সহযোগিতা করেছি আমি এ গুলোর সাথে জড়িত নই বলে জানান ।
স্থানীয় চেয়ারম্যান ফয়েজ উল্লাহ এর ০১৯৪২---৮৬০ এবং স্থানীয় ৬ নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ আলম এর ০১৭৩৩---৯৯২ মোবাইল নং এ তাদের সাথে যোগাযোগ করা হলে বলেন, মাস খানেক আগে তাদের কে একই কথা বলেছেন এবং তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালাতে গেলে সে গা ঢাকা দেয় ।
স্থানীয় সচতেন ব্যক্তি ডা: নজরুল বলেন সে শুধুমাত্র শহীদুল্লাহ(শানু) কে নিয়ে যায় নাই এরকম আরো অনেকেই আছে, যারা তার বাহিনীর ভয়ে কথা বলতে পারতেছে না ।
সেন্টমার্টিন স্টুডেন্টস ইউনিটির সহযোগিতায় ভুক্তভোগী পরিবারটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হাফিজুর রহমানকে দ্রুত আইনের আওতায় আনতে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসাথে, ভুয়া পরিচয়ে এনআইডিধারী এই ব্যক্তির প্রকৃত পরিচয় ও তার সহযোগীদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টেকনাফ থানা ও বাংলাদেশ কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে অনুলিপি পাঠিয়ে আইনি প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com