
এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
অদ্য ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় ভেড়ামারা থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার মালখানা, হাজতখানা, ব্যারাকসহ সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া; ভেড়ামারা থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com