আরিফ হোসেন, ভোলা থেকে//
শনিবার (৩০ আগষ্ট) সকাল ৬টার দিকে ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টার ও রাবেয়া বসরী দম্পতির একমাত্র ছেলে ছিলেন।
নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় দেখি বাসার কেচিগেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
নিহতের মা রাবেয়া বসরী জানান, রাত ১টার দিকে আরিফ অসুস্থতার কথা বলে পানি চান। পানি খেয়ে ঘুমিয়ে পড়লেও ভোরে তার বাবার চিৎকার শুনে তিনি ছেলের মরদেহ দেখতে পান।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সুরতহাল রিপোর্টে নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com