ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে যৌথ সভা

    admin
    June 26, 2026 9:11 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    মণিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৬ জুন) দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম ও মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সফিয়ার রহমান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি হারুন-রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST