
আবু রায়হান, মণিরামপুর(যশোর):
যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিয়নের ১, ৩ ও ৭ নং ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী এবং মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম আসাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রতিনিধি ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কুরবান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা গাজী, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. তোতা মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা মিজানুর রহমান, আল মামুন, মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিদুল এবং ছাত্রনেতা আল-আমীনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com