
আবু রায়হান, মণিরামপুর(যশোর):
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুরত মেম্বার নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রাজগঞ্জের শাহাপুরী স্কুলের সামনে চলন্ত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে ইজিবাইকে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত সুরত মেম্বার মণিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নের ৩ নং রামপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com