ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে আল-আমিন পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, তদন্তে প্রশাসন! ‎

    admin
    July 21, 2026 11:06 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    স্থানীয় সচেতন মহলের চাপে দেশের পট পরিবর্তনের সাথে ২০২৪ সালের ৫ই আগষ্টের পর বন্দ থাকা অসামাজিক কার্যকলাপের অভয়াশ্রম,দিনে-দুপুরে অনৈতিক কর্মকান্ডের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘আল-আমিন পার্কে’ আবারও চলছে বিগত দিনের নিন্দনীয় কার্যক্রম। বিভিন্ন মহলের তাবিজ-কবজে না পেরে হঠাৎ করে অজানা কোন ক্ষমতাবলে দিনের আলোয় শারীরিক মেলামেশার সুযোগ করে দেওয়া,অর্থের বিনিময়ে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার নিরাপত্তা দেওয়া,এমনকি বিগত দিনে আল-আমিন পার্কে বড় বড় মাদক সিন্ডিকেটের লেনদেন হতো বলে তথ্য আছে। দীর্ঘ সময় ব্যবসার মন্দা কাটিয়ে গোপনে আবারও অসামাজিক কার্যকলাপের অভয়াশ্রম আল-আমিন পার্ক চালুর অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের আল-আমিন ও তার পিতা মোঃ আব্দুর রহমানের বিরুদ্ধে।

    ‎গোপন তথ্য আছে যে, পার্কের পাশেই ভাড়া থাকা জৈনক এক ভ্যান চালক ও তার স্ত্রীকে পার্কের আশপাশে নজরদারীতে রেখে তাদের দিয়ে গোপনে অনৈতিক কাজ করতে আসা ব্যাক্তিদের গোপনে জনসাধারণের আড়াল করে পার্কের ভেতরেই অনৈতিক কাজে জায়গা করে দিচ্ছে। বিগত দৃশ্যপট বলছে,পার্কের আশপাশে অসংখ্য ২,৩,৪ তলা ভবন থেকে ভেতরের অসামাজিক কার্যকলাপ সবই চোখে পড়ছে। যার ফলে পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক ভাবে স্বাভাবিক পরিবেশে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে অত্র আবাসিক এরিয়া। এ ছাড়াও পার্কের ১শ গজের মধ্য পবিত্র কবরস্থান,মসজিদ ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা হচ্ছেনা বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

    ‎প্রকাশ আছে যে, ফ্যাসিস্ট আমলে তৎকালীন সরকারের স্থানীয় আ’লীগের নেতা খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম জিনহা ক্ষমতাবলে আল আমিন পার্কে অনৈতিক কর্মকান্ড ও মাদকদ্রব্য লেনদেনের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলো আব্দুর রহমান ও তার ছেলে ছাত্রলীগের আল আমিন। বিগত সমেয়ে কয়েকবার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করলেও দলীয় ক্ষমতাবলে সে সময় এ সমস্ত অপকর্ম চালায় আব্দুর রহমান। গোপন তথ্য বলছে,মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড় হতে পয়েন্টে পয়েন্টে লোক বসিয়ে কড়া নজরদারিতে গেট হতে ভেতরে কালো নিরাপত্তার চাদরে অপকর্ম করে তারা। এমনকি প্রশাসন গেটের ভেতর ঢুকতে বাড়তি প্রস্তুতি নিতে হয় হামলার ভয়ে। সে সময়ে আলোচিত ঘঠনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় এক সাংবাদিক আল-আমিন পার্কের অনৈতিক কাজের ভিডিও ধারন করায় আল আমিন ও আব্দুর রহমান সহ কয়েকজন ঐ সাংবাদিকের উপর আতর্কিত হামলা করে আহত করে। কেড়ে নেই কাছে থাকা মোবাইল মানিব্যাগ। এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে।

    ‎আদালতের তথ্য আছে যে, অত্র পার্কের মালিক আব্দুর রহমান(৫৮) দীর্ঘদিন যাবত প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পার্শবর্তী জৈনক জয়নালের নাবালিকা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা নাবালিকার মা বাদী হয়ে মামলা দায়ের করলে রহমানকে গ্রেফতার করে পুলিশ।

    ‎পরবর্তীতে দেশের পট পরিবর্তনের সাথে স্থানীয় সচেতন মহলের জমে থাকা ক্ষোভে ভাংচুর করে তালা দিয়ে বন্ধ করে দিলেও অজানা কোন শক্তিকে পুঁজি করে আবারও সেই অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে আল আমিন পার্কের গেট খুলে গোপনে চালু রেখেছে বলে অভিযোগ করেছে স্থানীয় সচেতন মহলের ব্যাক্তিবর্গ।চলতি ২০২৬ সালের ২৬শে মার্চ চেষ্টা করেছিলো বিভিন্ন মহলকে মেনেজ করে পুনরায় পার্কটি চালু করতে,কিন্তু স্থানীয়দের অভিযোগ ও নির্দেশনা না থাকায় পার্কটি প্রশাসনিক ভাবে ২৬শে মার্চে পুনরায় বন্ধ ঘোষনা করে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    ‎এ বিষয়ে কথা হলে,মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন জানান যে,খোজ খবর নিয়ে অভিযোগ প্রমানিত হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST