আবু রায়হান, মণিরামপুর (যশোর):
মণিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে পিকআপ ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজারে এই দু'র্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেশবপুর দিক থেকে আসা দ্রুতগামী গরুবোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দু'র্ঘটনায় আ'হতরা হলেন—যশোর সদর উপজেলার সিংড়া গ্রামের মৃত গোপাল দাসের ছেলে নিমাই দাস (৬০), তার স্ত্রী অর্চনা দাস (৫০), সদেব দাসের ছেলে অপু দাস (৭) এবং ঝিনাইদহ জেলার দয়াল দাসের স্ত্রী দিপালী দাস (৫৫)।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com