
আবু রায়হান, মণিরামপুরঃ
দলীয় আচরণ বিধি লঙ্ঘন,ব্যাক্তি অপরাধ সহ বিভিন্ন বিশৃঙ্খলার দায়ে বিএনপির সাবেক উপজেলা সভাপতি এড.শহীদ মোঃ ইকবাল হোসেন সহ উপজেলা ও পৌর শাখার সামনের সারির কয়েকজন নেতার বহিষ্কারাদেশ এবং পৌর শাখার কমিটি হোল্ডের পর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু'র শারীরিক অসুস্থতায় নেতৃত্ব সংকটে পড়েছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মণিরামপুর উপজেলার সাংগঠনিক কার্যক্রম।
উপজেলা বিএনপির আরেক নেতা ঢাকস্থ্য সাংগঠনিক সম্পাদক ১ মোঃ আবুবকর সিদ্দিকের অনুপস্থিতিতেও তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক এ মন্থরতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্থানীয় নেতাকর্মীদের একটি বৃহৎ অংশের দাবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়।
তারা বলছেন, যেখানে দলের সু সময়ে সাংগঠনিক কার্যক্রম হবে উৎসব মুখর সেখানে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সংগত অনুপস্থিতিতে দিন গেলেই নেতৃত্ব সংকটের দিকে ঝুঁকে পড়ছে মণিরামপুর উপজেলা শাখার কার্যক্রম।
যশোর-৫(মণিরামপুর) সংসদীয় আসনের দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নবীন - প্রবীন নেতৃবৃন্দের মাঝে এখন বিরাজ করছে রাজনৈতিক উৎকন্ঠা। সোস্যাল মিডিয়ায় ইতিমধ্য ছড়িয়ে পড়েছে ক্ষমতাসীন বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সহ জেলা,উপজেলা পর্যায়ের আসন ভিত্তিক যে সমস্ত নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় দলীয় শৃঙ্খলা ভংগের কারনে দল হতে বহিষ্কার হওয়া ত্যাগী নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও মজবুদ করতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন।
সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখা গেছে সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভংগের কারনে নড়াইল জেলার বহিষ্কৃত এক নেতার পদ পূর্ণ বহাল করেছে বিএনপি। পর্যায়ক্রমে দেশের সমস্ত উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীলের লক্ষ্যে ত্যাগী নেতাদের একটি তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিষয়ের একটি নির্ভরযোগ্য সূত্র মাধ্যম।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ সময়েও বিএনপির এমন সাংগঠনিক নাজুক অবস্থা দেখা যায়নি মণিরামপুরে। তথ্য বলছে, দেশব্যাপী আঃলীগ পুলিশ বাহিনী দিয়ে হামলা-মামলা, হয়রানি, খুন,গুমের পরিস্থিতিতেও দেশের বৃহত্তম উপজেলা মণিরামপুরে দৈনিক কার্যালয় খোলা রাখার রেকর্ড থাকা সত্বেও বিএনপির ভরা যৌবনে সম্প্রতি কয়েকটি সভা,সেমিনার অনুষ্ঠানে ফুটে উঠেছে মণিরামপুর উপজেলা বিএনপির হতাশাজনক উপস্থিতি।
সম্প্রতি কয়েকটি দলীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.শহীদ মোঃ ইকবাল হোসেনের সমার্থিত নেতাকর্মীদের উপস্থিতি আবারো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মণিরামপুর উপজেলা বিএনপির 'ব্লাক ডায়মন্ড' ক্ষ্যাত সাবেক নেতা এড.শহীদ মোঃ ইকবাল হোসেন। সোস্যাল মিডিয়ায় উপজেলা বিএনপির এ নেতার ফেরা-না ফেরার আলোচনায় তার সমার্থিত নেতাকর্মীদের মাঝে উৎকন্ঠা বাড়িয়ে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ইতিমধ্য বিএনপির বহিষ্কার হওয়া ৭০ জন বিদ্রোহী প্রার্থী সহ প্রায় ৫ শতাধিক নেতাকে সুখবর জানিয়ে তালিকা প্রকাশ করেছে এ মর্মে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে বৃহস্পতিবার ১৯শে নভেম্বর সংবাদ প্রকাশ হয়েছে। যে তালিকায় জায়গা পেয়েছে সংসদীয় আসন যশোর-৫ (মণিরামপুর) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইকবাল হোসেন।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা বিএনপির স্বার্থে ও দলের কেন্দ্রীয় কমিটির প্রয়োজন বোধে মণিরামপুর বাসীর সেবায় বিএনপির দলীয় স্ব পদে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির ত্যাগী এ নেতা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com