আবু রায়হান, মণিরামপুর (যশোর):
রোগী ও তার স্বজনদের নিরাপত্তা জোরদার,আন্ত ও বহির্বিভাগ - জরুরী বিভাগের বিশৃঙ্খলা এড়াতে দেশব্যাপী প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোশাকধারী আনসার সদস্য নিয়োগের আলোকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনীতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি মাসের ১ তারিখ হতে এ নিয়োগ জোরদার করা ও চলমান ডিউটিতে আছে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যসরা।
রোগীর স্বজনদের মালামালের নিরাপত্তা ও হাসপাতাল বেষ্টনীতে সমস্ত ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর হতে এ নিয়োগ দেওয়া হয়েছে যাতে রোগী ও তার স্বজনরা নির্বিঘ্নে হাসপাতালের সেবা নিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আনসার সদস্যদের দায়িত্বশীল ভাবে কাজ করার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com