
জাকির আহমেদ, মদন (নেত্রকোণা)সবাদদাতা ঃ
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে নেত্রকোণার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় মিছিল ও এক পথসভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ ডিসেম্বর মদন পৌর শহরে উপজেলা জামায়াতের আমীর মাও. অলীউল ইসলামের নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদের সদস্য নেত্রকোণা মাও. রুহুল আমীন,উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিল শেষে সভায় বক্তব্যকালে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের পূর্ব পুরুষদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এদেশের তাবেদার শক্তি, পার্শ্ববর্তী দেশের কাছে বার বার ইজারা দিয়ে দিতে চেয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে এসে আমাদের পররাষ্ট্রনীতি অন্য দেশের কথায় চলতে পারে না। আমরা তা হতে দিতে পারি না।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com