
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাতে ধানের জমিতে দাড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেছে চালকরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিচমী বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।
ফেস্টুনে দেখা যায়, ধানের জমিতে এক ব্যক্তি দাড়িয়ে রিভিউ আবেদন করছেন। তার নিচে লেখা রয়েছে 'পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন'।
জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com