ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ

    admin
    March 26, 2026 12:27 pm
    Link Copied!

    মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

    আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

    সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় কুড়িগ্রামের কলেজ মোড়স্থ ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’, ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ ও শাপলা চত্ত্বরে অবস্থিত ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’ এ পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে
    মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST