নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার
কমলাবাড়ি ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মাইদুল ইসলাম জুয়েল কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ঐ এলাকার জনগণ।ঐ ইউনিয়নে তাঁর সততা, পরিশ্রম ও মানুষের পাশে থাকার মানসিকতাই তাকে এই দায়িত্বের উপযুক্ত ও ইউনিয়নের যোগ্য চেয়াম্যান প্রার্থী হিসেবে মনে করে। কমলাবাড়ির উন্নয়নে জুয়েল ভাইয়ের উপর ভরসা রাখতে চান।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। দীর্ঘদিন ধরে দলের আদর্শ বুকে ধারণ করে মাঠে কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও সততার সাথে। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখে–দুঃখে পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক চর্চার মূল শক্তি।দলের দীর্ঘ দুঃসময়ে মাইদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন আদিতমারী উপজেলার মধ্যে সবচাইতে শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন ছিল এবং আছে। তার হাতেই কমলা বাড়ি ইউনিয়ন বিএনপি এবং কমলাবাড়ির সাধারণ মানুষ নিরাপদ মনে করেন।
দলের বাইরে ব্যক্তিগতভাবে ও তিনি একজন সুন্দর মনের মানুষ , ভদ্র ও মানুষের প্রতি আন্তরিক ও বটে, সবার সাথে হাসিমুখে কথা বলা, বিপদে–আপদে পাশে থাকা এই গুণগুলোই তাকে আলাদা করে তোলে।
তিনি এমন একজন কর্মীবান্ধব, দলনিষ্ঠ ও মানবিক মানুষকে কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মাইদুল ইসলাম জুয়েল ভাইকে দেখতে চায়। সর্বস্তরের জনগণ।


