ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাওলানা মুসতাক আহমদ গাজীনগরীর দ্রত সন্ধান চেয়ে শান্তিগঞ্জ উপজেলায় জমিয়তের বিক্ষোভ মিছিল

    admin
    September 4, 2025 8:14 pm
    Link Copied!

    মোঃ মিজানুর রহমান শান্তিগঞ্জ প্রতিনিধি।(সুনামগঞ্জ)

    বৃহস্পতিবার বিকালে সময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর আয়োজনে মাওলানা মুসতাক আহমদ গাজীনগরীকে দ্রুত সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর নেতৃবৃন্দ, বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

    জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই কামরুপদলংগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তের কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-০৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী তিনি বলেন মাওলানা মুসতাক আহমদ গাজীনগরী একজন আলেমেদীন একজন মুহতামিম তাকে দ্রুত সন্ধান দিতে আইন শৃঙ্খলা বাহিনী কে ২৪ ঘন্টা সময় বেদে দেয়া হয়, তিনি মুসতাক আহমদ গাজীনগরীকে ২৪ ঘন্টার মধ্যে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে নতুবা জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গরে তোলা হবে,তিনি বলেন আমরা চাই মাওলানা মুসতাক আহমদ গাজীনগরীকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দিন।
    আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ঠাকুরভোগী, সাবেক সাংগঠনিক সম্পাদক জমিয়ত নেতা মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা আতিকুল হক মাওলানা মুনাজির আহমদ মাওলানা মনজুর আহমদ মজলুম জননেতা মাওলানা মহসিন আহমদ , জমিয়ত নেতা হাঃ মাহমুদুল হাসান শাল্লা উপজেলা জমিয়ত নেতা মাওলানা নাজমুল ইসলাম জাহিদ সহ প্রমুখ।
    পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উস্তিরপারীর মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST