বি.এম. সাদ্দাম হোসেন ; মাগুরা থেকে//
মাগুরা শহরের একতা কাঁচাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৬৩৪) তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজলুর রহমান মাগুরা শহরের পিটিআই পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত তরিকুর রহমানের ছেলে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী "গোমতীর বার্তা "কে জানান, ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে রামনগর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com