কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জেনের ব্যবস্থাপনায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম।
সভায় মাটিরাঙ্গা জোনের জোন উপ- অধিনায়ক মেজর মোঃমাসুদ
খান,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়ন এর উপ- অধিনায়ক মোঃশহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মঞ্জিলা ঝুমা ও জয়া ত্রিপুরা, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী সহ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জালাল কাজল, উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামী মাওলানা আব্দুল জলিল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুক।
সভাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সামাজিক সম্প্রতি জোরদার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ উদ্যোগ
গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com