ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

    admin
    March 2, 2026 7:01 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    রাজশাহী ২ মার্চ ২০২৬।
    মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় “সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী” আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে এবং ইরানের মতো দেশে সাম্প্রদায়িক বিভাজন ব্যবহার করে হস্তক্ষেপ করছে। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার অভাবকেও সমালোচনা করেন।
    বক্তারা আরও উল্লেখ করেন, যুদ্ধ কখনো শান্তির সমাধান হতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
    সমাবেশে উপস্থিত ছিলেন মাহাবুব সিদ্দিকী সভাপতি, হেরিটেজ রাজশাহী জেলা ও সভাপতি, সবুজ সংহতি রাজশাহী।
    মাহমুদ জামান কাদেরী সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা ও আহ্বায়ক, জুলাই ৩৬ পরিষদ। জুয়েল কিবরিয়া অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ। আলফাজ হোসেন যুবরাজ, আহ্বায়ক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলা। নাদিম সিনা সদস্য সচিব, গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর।আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস রাজশাহী এবং শামীম পারভেজ সাধারণ সম্পাদক, নয়া গণতান্ত্রিক গণমোর্চা প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST