ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন।

    admin
    August 26, 2026 2:22 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:

    পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে হাটহাজারী পৌরসভার ঐতিহ্যেবাহি শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে “জগতের শ্রেষ্ঠতম মহামানব হযরত মুহাম্মদ ﷺ এর জীবন কর্ম ও সুন্নাহ” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বুধবার (২৬ অগাস্ট) বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান দোয়া মাহফিল, পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।
    আলোচনা সভায় পবিত্র কুরআন তেলওয়াত করে,৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ আমির হামজা।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা,সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম,সহকারী শিক্ষক মোঃ একরামুল হক।

    স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দীন রেজা তার বক্তব্যে বলেন, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। এই দিনে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে আগমন করেন।

    তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ ও সর্বোত্তম চরিত্রের অধিকারী। “আল-আমিন” উপাধিতে ভূষিত তিনি ছোটবেলা থেকেই সত্য ও ন্যায়ের পথে চলেছেন। তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা, দয়া, সততা, মা-বাবার প্রতি শ্রদ্ধা, শিক্ষার মর্যাদা এবং সকল মানুষের প্রতি ভালোবাসার কথা।

    তাঁর জীবন আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ। তিনি বলেছেন – _”জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ”_। তাই আসুন, আমরা সবাই নবীজির আদর্শ অনুসরণ করে সৎ, বিনয়ী ও জ্ঞানী মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করি।

    ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র দিনে মহান আল্লাহ আমাদের সবার জীবনে শান্তি ও বরকত দান করুন। আমিন।

    আলোচা সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার, মোঃ আবুল হাসেম, সহকারী শিক্ষক নাহিদা আক্তার, সিরাজউদ্দৌল্লাহ, মোঃ আব্দুল কাদের, সানজিদা সুলতানা, খাতিজা খাতুন, সাথী দত্ত, রওশন জাহান, অর্পিতা সেন, আবু তৈয়ব, একরামুল হক, মাহমুদুল করিম, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

    আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তিতে ১ম, ২য়,৩য় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    কবিতা আবৃত্তিতে ক শাখায় প্রথম স্থান অর্জন করেন, ৭ম শ্রেণির ছাত্র মো: আফাজ আহম্মেদ চৌধুরী, ২য় স্থান অর্জন কেরন, ৭ম শ্রেণির ছাত্র মো: আব্দুর রহমান ফাহিম, ৩য় স্থান অর্জন করেন, অষ্টম শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি দাশ, খ শাখায় প্রথম স্থান অর্জন করেন, ৯ম শ্রেণির ছাত্রী তাসনিম জাহান নিশি,২য় স্থান অর্জন করেন, ১০ম শ্রেণির ছাত্রী শিমরীতা শীল, ৩য় স্থান অর্জন করেন, ১০ম শ্রেণির ছাত্রী, জান্নাতুল নাঈা।

    অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST