
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামর জেলার হাটহাজারী পৌরসভার মীরেরহাটস্থ মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যের মাধ্যমে দেশের ক্রান্তিলগ্নে নতুন দিগন্তের সূচনা হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com