সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধ পাহাড় কাটার ভয়াবহ পরিণতিতে দুই নিষ্পাপ শিশু গুরুতর আহত হয়েছে। পাহাড়খেকোদের বেপরোয়া মাটি কাটার সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে তারা। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় লড়ছে এক শিশু।
জানা গেছে, গত ২৮ জুন (রবিবার) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় পাহাড় কাটার সময় হঠাৎ ভয়াবহ ধস নামে। এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় মোঃ রনি (১০) ও মোঃ রামিম (৯)।
আহত রনির শরীরের একাধিক হাড় ভেঙে যাওয়ায় প্লাস্টার করে বাড়িতে নেওয়া হয়েছে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় থাকা রামিম বর্তমানে -এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— এত বড় দুর্ঘটনার পরও পাহাড় কাটার কাজে জড়িত গাড়ির মালিক কিংবা চালক এখনো আহত পরিবারগুলোর খোঁজ নেয়নি। নেই চিকিৎসা সহায়তা, নেই
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com