মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মেহেগুনী গাছের ডাল কর্তনের সময় বিদ্যুতায়িত হয়ে হৃদয় শেখ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাংনী নলডাঙ্গি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হৃদয় শেখ কাঠুরে আলমগীর ফরাজির একটি মেহেগুনী গাছের ডাল কাটছিলেন। এ সময় কাটা ডাল হঠাৎ পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়লে মুহূর্তেই তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় শেখ খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরী গ্রামের আহাদ আলী শেখের ছেলে। অল্প বয়সে এ করুণ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও শোকাহত।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক বলেন, “ঘটনাটি একটি দুর্ঘটনা। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com