
সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
দেশের ৬৪ জেলার মতো মৌলভীবাজার জেলাতেও নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর সদ্যবদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়সহ সারাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই মৌলভীবাজারে পদায়ন পেলেন এসপি মোহাম্মদ বিল্লাল হোসেন।
নতুন এই পদায়নের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com