সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার
অসুস্থতা আর শারীরিক যন্ত্রণা কোনোটিই দমাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক হাতে র/ক্তের ব্যাগ আর অন্য হাতে কলম নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থী মোঃ ফাহিম তাজোয়ার। তার এই লড়াকু মানসিকতা দেখে শিক্ষক ও সহপাঠীরা মুগ্ধ হলেও, কিশোর এই পরীক্ষার্থীর কষ্টে ব্যথিত অনেকেই।
জানা গেছে, ফাহিম তাজোয়ার জুড়ীর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা। সম্প্রতি তার একটি অ/স্ত্রোপচার (অপা/রেশন) সম্পন্ন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অ/স্ত্রোপচারের স্থানটিতে পরবর্তীতে ই/নফেকশন দেখা দেয়। বর্তমানে তার শরীরে নিয়মিত র/ক্ত সঞ্চালনের প্রয়োজন হচ্ছে।
শারীরিক এমন প্রতিকূল অবস্থার মাঝেও জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি ফাহিম। প্রতিদিন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে এক হাতে র/ক্তের ব্যাগ নিয়ে। একপাশে র/ক্তের ব্যাগ ঝুলিয়ে রেখেই সে অত্যন্ত কষ্টের সাথে উত্তরপত্র লিখে যাচ্ছে।
পরীক্ষার হলে ফাহিমের এমন সংগ্রাম দেখে কেন্দ্র সংশ্লিষ্ট অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার মামা ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, শারীরিক প্রচণ্ড কষ্ট থাকা সত্ত্বেও ফাহিম তার পড়াশোনা চালিয়ে যেতে এবং পরীক্ষায় বসতে বদ্ধপরিকর।
"নিয়তির নির্মম পরিহাস থাকলেও ফাহিমের মনোবল অটুট। আমরা সবাই তার সুস্থতা এবং ভালো ফলাফলের জন্য দোয়া করছি।"
শারীরিক জটিলতা এবং অসহ্য যন্ত্রণা নিয়ে ফাহিমের এই পরীক্ষা দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার এই সাহসিকতাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com