ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    admin
    April 4, 2026 10:44 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
    সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ।
    কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
    এ সময় মার্চ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।
    পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

    শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিকের বিশ্বজিৎ সামন্ত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।

    এছাড়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
    এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST