মো: সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি//
"একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তার নিজের অর্জনে নয়, বরং তার শিক্ষার্থীদের জীবনের সাফল্যের মাধ্যমে পরিমাপ করা হয়।"
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অবসরগ্রহণকারী ও বদলি জনিত বিদায়ী শিক্ষকদের সম্মানে বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকগণকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ স্নেহের কথা তারা স্মরণ করেন। সহকর্মী শিক্ষকবৃন্দ আবেগঘন ভাষায় তাদের অবদানের প্রশংসা করেন। শিক্ষকরা হয়তো বড় পদে পৌঁছাবেন না, কিন্তু তাদের শিক্ষা ও পরামর্শে তৈরি হওয়া শিক্ষার্থীরা ডাক্তার, সচিবসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের অধিকারী হবে।
অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষকগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতের সুখ-সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানটি সার্থকভাবে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com